বুধবার, ১৩ মে, ২০১৫

কিভাবে সিজদায় যেতে হয়?

হানাফী মাজহাবের মতে, সালাতে সিজদায় যাওয়ার সময় জমিনে প্রথমে হাটু তারপর হাত অতপর মুখমন্ডল রেখে সিজদা করতে হবে। এ পদ্ধতিই দৃষ্টিনন্দন। কেননা ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে। বাইহাকী শরীফের কিতাবুস সালাতের মধ্যে একটি হাদীস এসছে, “হযরত আনাস রা. থেকে বর্নিত তিনি বলেন, আমি রাসূল সাঃকে দেখেছি তিনি তাকবীর দিলেন এবং কান পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি তুললেন অতপর রুকুতে গেলেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্থীর হওয়া পর্যন্ত থাকলেন অতপর রুকু থেকে মাথা তুললেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্থীর হওয়া পর্যন্ত থাকলেন অতপর তাকবীরের মাধ্যমে (সিজদায়) নেমে পড়লেন প্রথমে হাটু এরপর হাত রাখলেন। হাদীসটি আলা ইবনে ইসমাঈল পৃথকভাবে বর্ননা করেছেন। আল্লাহ সবচেয়ে ভালো জানেন। (তিনি আরো বলেন) আমরা দেখেছি ওমর ইবনে খাত্তাব রা. ও আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হাত রাখার পূর্বে হাটু ফেলতেন।” হাকেম হাদীসটিকে সহীহ বলেছেন। অতএব আমাদেরকে এভাবেই আমল করা উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন