বুধবার, ২০ মে, ২০১৫

কুরআনকে “কিতাব” বলার রহস্য কি?

আল্লাহ পাক সূরা বাকারার দুই নং আয়াত ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ এর মধ্যে কুরআন না বলে (কিতাব) الْكِتَابُ বললেন কেন? এখানে রয়েছে গভীর রহস্য। যা বুঝতে হলে অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। কুরআন কি লিখিত কিতাব আকারে নাজিল হয়েছে? না অবশ্যই নয়। আল্লাহর কুরআনকে রাসূল সাঃ এর অন্তরে ওহী হিসেবে নাজিল করেছেন। জেনে রাখা দরকার ওহী দুই প্রকার। ১. মাতলু ২. গায়েরে মাতলু। কুরআনকে ওহী মাতলু আর রাসূল সাঃ এর হাদীসকে ওহী গায়েরে মাতলু বলা হয়। তার অর্থ হচ্ছে হাদীসের ভাব মর্ম আল্লাহ প্রদত্ত কিন্তু শব্দ রাসূল সাঃ এর নিজস্ব। যেমন আল্লাহ পাক বলেন, وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى () إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى  “তিনি মনগড়া কথা বলেন না এটা তো ওহী যা তাঁর প্রতি নাজিল হয়।” একবারে পরিষ্কার যে, রাসূল সাঃ ওহী ছাড়া কোন কথা বলতেন না। এ জন্যে আল্লাহ পাক এ আয়াতের মধ্যে কুরআন না বলে কিতাব বলেছেন যেন কেউ রাসূল সাঃ এর কথার মধ্যেও সন্দেহ করতে না পারে। শুধু তাই নয় যাদের অন্তর পরিশুদ্ধ, পূত পবিত্র, একেবারে স্বচ্ছ আল্লাহ সেইরকম আউলিয়াদের অন্তরে সৃষ্টির রহস্য, হাকীকত ও ঈমানের ব্যাপারে যে সকল নিদর্শন, উপলব্দি দান করেন ঐ সকল কথার মধ্যেও কোন সন্দেহ করা যাবে না। এই নিগূঢ় তত্ত্ব আল্লাহর পক্ষ থেকে আগত। যেমন আল্লাহ বলেন, أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ “তারাই হলো ঐ ব্যাক্তি যাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন।” আউলিয়াদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। তাই আউলিয়াদের কথা নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে। এ প্রসঙ্গে মুসলিম শরীফের মধে একটি হাদীস এসছে, রাসূল সাঃ একদিন আবুল মুনযির উদ্দেশ্য করে বললেন يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم ؟   “হে আবুল মুনযির আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার নিকট গুরুত্বপূর্ণ। আবুল মুনযির বলেন, আমি বললাম আল্লাহ ও তার রাসূল সাঃ সবচেয়ে বেশী জানেন। রাসূল সাঃ আবার প্রশ্ন করলেন, আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার নিকট গুরুত্বপূর্ন। (আবুল মুনযির বলেন)  তখন আমি বললাম الله لا إله إلا هو الحي القيوم এ কথা শুনে রাসূল সাঃ আমার বুকের উপর হাত মেরে বললেন, والله ليهنك العلم  তোমার জ্ঞানকে স্বাগতম।” । এখন প্রশ্ন হচ্ছে রাসূল সাঃ সাহাবীর বুকের উপর হাত মেরেছেন কেন? কেননা বুকের মধ্যে হলো অন্তর। আর সেখানে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে তাকে স্বাগতম জানিয়েছেন। অতএব এ হাদীস থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে, আল্লাহর পক্ষ থেকে তাঁর প্রিয়তম বান্দাদের অন্তরে ইলম আসে। সেই ইলমের উপর বিশ্বাস রাখার প্রয়োজন। এখন কেউ যদি বলে আউলিয়াদের কথা গ্রহনযোগ্য নয় তাহলে এ কথা কি মানা যাবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন