রবিবার, ১৪ জুন, ২০১৫

মুরিদ হওয়া কি এবং কেন? শরীয়তে মুরীদ হওয়ার হুকুম কি?

 মুরীদ হলো مريد – يريد - اراد আভিধানিক অর্থ ইচ্ছাপোষনকারী, সংকল্পকারী, আনুগত্য পোষন কারী। কুরআন ও হাদীস শরীফে মুরীদ হওয়ার বিষয়টি এসছে بيعة “বায়আত” নামে। বায়আত প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا “যারা তোমার বাইয়াত গ্রহন করে তারা তো আল্লাহরই বায়আত গ্রহন করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে সুতরাং যে ওটা ভঙ্গ করে ওটা ভঙ্গ করার পরিনাম তারই এবং যে আল্লাহর সাথে ওয়াদা পূর্ন করে তিনি তাকে মহা পুরষ্কার দেন।” (সূরা ফাতহ-১০)
রাসূল সাঃ যুগে যে বাইয়াত ছিল তা হলো বাইয়াতে রাসূল। খিলাফাতের যুগে ছিল বাইয়াতে খিলাফাহ। খিলাফাতের পর যে বাইয়াতের প্রচলন শুরু হয় তা হলো বাইয়াতে তাকওয়াহ। তাকওয়া অর্জনের জন্যে রাসূল সাঃ সাহাবীদেরকে এ ধরনের বাইয়াত করিয়েছেন। মুসলিম শরীফের হাদীস “আওফ ইবনে মালেক আসজাঈ বলেছেন, আমাদের সাত বা আট বা নয়জন লোকের উপস্থিতিতে রাসূল সাঃ বললেন, তোমরা কেন রাসূল সাঃ এর নিকট বাইয়াত হচ্ছো না? অথচ আমরা ইতিপূর্বে বাইয়াত গ্রহনের সময় আমরা তাঁর হাতে বাইয়াত গ্রহন করেছি। আমরা বললাম আমরা তো আপনার কাছে বাইয়াত গ্রহন করেছি। তিনি আবার বললেন, তোমরা কেন রাসূল সাঃ এর নিকট বাইয়াত গ্রহন করছ না? আমরা আবার বললাম আমরা তো আপনার কাছে বাইয়াত গ্রহন করেছি। তিনি পুনরায় বললেন, তোমরা কেন রাসূল সাঃ এর নিকট বাইয়াত গ্রহন করছ না? বর্ননা কারী বলেন এবার আমরা হাত বাড়িয়ে দিলাম এবং বললাম আমরা তো ইতিপূর্বে আপনার নিকট বাইয়াত গ্রহন করেছি এখন আবার আপনার কাছে কিসের বাইয়াত গ্রহন করব।” রাসূল সাঃ বললেন, قال على أن تعبدوا الله ولا تشركوا به شيئا والصلوات الخمس وتطيعوا ( وأسر كلمة خفية ) ولا تسألوا الناس شيئا  “তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না। পাঁচ ওয়াক্ত নামায আদায় করো এবং আল্লাহর আনুগত্য করো। তিনি আরো একটি কথা বললেন চুপে চুপে তা হলো লোকের কাছে কোন কিছুর জন্যে হাত পাতবে না।” এ হাদীস থেকে স্পষ্ট প্রমানিত হয় যে, ইসলামের হুকুম আহকাম পালনের ব্যাপারে দৃঢ় থাকতে এবং তাকওয়া অর্জন করে মুত্তাকী হতে বাইয়াত গ্রহন করা উচিত।
বুখারী শরীফ কিতাবুল আম্বীয়ার মধ্যে হাদীস এসছে,  لا نبى بعدى وسيكون خلفاء فيكثُرُون “আমার পরে কোন নবী আসবে না বরং খলীফার আগমন ঘটবে? তাদের সংখ্যা হবে অনেক।” সাহাবায়ে কেরামগন প্রশ্ন করলেন ইয়া রাসূলাল্লাহ তাহলে আমাদেরকে কি নির্দেশ দেন? রাসূল সাঃ বলেন, فُوا ببيعة الاول فالاول أعطوهم حقهم “তাদের প্রথম জনের বায়আত পূর্ন করো তারপর পরবর্তী জনের বায়আত পূর্ণ করো এভাবে করে তাদের হক্ব পূর্ন করে দাও।” এ হাদীসটি প্রমান করে সনদওয়ালা মুহাক্কেক আলেমদের নিকট বাইয়াত গ্রহন করতে হবে আর তাদের কাছ থেকেই দ্বীন শিখতে হবে। নতুবা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশী। মুসলিম শরীফের হাদীস إن هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم “নিশ্চই কুরআন হাদীসের জ্ঞান হলো দ্বীন। অতএব বিচার বিশ্লেষন করো কার কাছ থেকে তোমার দ্বীন শিখছ।”
মুসলিম শরীফ কিতাবুল ইমারাত এর মধ্যে এসছে ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية “যে ব্যাক্তি এমন অবস্থায় মারা যাবে যার ঘাড়ে বায়আত নেই। সে যেন জাহিলিয়্যাতের অর্থাৎ অজ্ঞতার যুগের মৃত্যুবরন করল।” বায়আত গ্রহন তথা মুরীদ হওয়া ছাড়া মৃত্যুবরন করবে জাহিলিয়্যাতের মৃত্যু নসীব হবে। অতএব প্রশ্ন হলো আমরা কি অজ্ঞতার যুগের মৃত্যু চাই? শুধু তাই নয় ফখরুদ্দীন রাযী লিখেন “যার পীর নেই তার দ্বীন নেই।”
উপরোক্ত আয়াতে কারীমা এবং হাদীস সমূহ প্রমান করে বাইয়াত গ্রহন করা শরীয়ত সম্মত কাজ। স্বনামধন্য মুহাদ্দিস আবদূল হক্ব মুহাদ্দেসে দেহলভী রাহঃ তার “কওলুল জামিল” কিতাবের মধ্যে লিখেন বাইয়াত গ্রহন করা সুন্নাত। তাসাউফ শিখতে হলে অবশ্যই কামেল মুহাক্কেক পীরের নিকট বাইয়াত গ্রহন করতেই হবে। যত্র তত্র বাইয়াত গ্রহন করা নিষিদ্ধ।

বুধবার, ২০ মে, ২০১৫

কুরআনকে “কিতাব” বলার রহস্য কি?

আল্লাহ পাক সূরা বাকারার দুই নং আয়াত ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ এর মধ্যে কুরআন না বলে (কিতাব) الْكِتَابُ বললেন কেন? এখানে রয়েছে গভীর রহস্য। যা বুঝতে হলে অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। কুরআন কি লিখিত কিতাব আকারে নাজিল হয়েছে? না অবশ্যই নয়। আল্লাহর কুরআনকে রাসূল সাঃ এর অন্তরে ওহী হিসেবে নাজিল করেছেন। জেনে রাখা দরকার ওহী দুই প্রকার। ১. মাতলু ২. গায়েরে মাতলু। কুরআনকে ওহী মাতলু আর রাসূল সাঃ এর হাদীসকে ওহী গায়েরে মাতলু বলা হয়। তার অর্থ হচ্ছে হাদীসের ভাব মর্ম আল্লাহ প্রদত্ত কিন্তু শব্দ রাসূল সাঃ এর নিজস্ব। যেমন আল্লাহ পাক বলেন, وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى () إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى  “তিনি মনগড়া কথা বলেন না এটা তো ওহী যা তাঁর প্রতি নাজিল হয়।” একবারে পরিষ্কার যে, রাসূল সাঃ ওহী ছাড়া কোন কথা বলতেন না। এ জন্যে আল্লাহ পাক এ আয়াতের মধ্যে কুরআন না বলে কিতাব বলেছেন যেন কেউ রাসূল সাঃ এর কথার মধ্যেও সন্দেহ করতে না পারে। শুধু তাই নয় যাদের অন্তর পরিশুদ্ধ, পূত পবিত্র, একেবারে স্বচ্ছ আল্লাহ সেইরকম আউলিয়াদের অন্তরে সৃষ্টির রহস্য, হাকীকত ও ঈমানের ব্যাপারে যে সকল নিদর্শন, উপলব্দি দান করেন ঐ সকল কথার মধ্যেও কোন সন্দেহ করা যাবে না। এই নিগূঢ় তত্ত্ব আল্লাহর পক্ষ থেকে আগত। যেমন আল্লাহ বলেন, أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ “তারাই হলো ঐ ব্যাক্তি যাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন।” আউলিয়াদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। তাই আউলিয়াদের কথা নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে। এ প্রসঙ্গে মুসলিম শরীফের মধে একটি হাদীস এসছে, রাসূল সাঃ একদিন আবুল মুনযির উদ্দেশ্য করে বললেন يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم ؟   “হে আবুল মুনযির আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার নিকট গুরুত্বপূর্ণ। আবুল মুনযির বলেন, আমি বললাম আল্লাহ ও তার রাসূল সাঃ সবচেয়ে বেশী জানেন। রাসূল সাঃ আবার প্রশ্ন করলেন, আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার নিকট গুরুত্বপূর্ন। (আবুল মুনযির বলেন)  তখন আমি বললাম الله لا إله إلا هو الحي القيوم এ কথা শুনে রাসূল সাঃ আমার বুকের উপর হাত মেরে বললেন, والله ليهنك العلم  তোমার জ্ঞানকে স্বাগতম।” । এখন প্রশ্ন হচ্ছে রাসূল সাঃ সাহাবীর বুকের উপর হাত মেরেছেন কেন? কেননা বুকের মধ্যে হলো অন্তর। আর সেখানে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে তাকে স্বাগতম জানিয়েছেন। অতএব এ হাদীস থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে, আল্লাহর পক্ষ থেকে তাঁর প্রিয়তম বান্দাদের অন্তরে ইলম আসে। সেই ইলমের উপর বিশ্বাস রাখার প্রয়োজন। এখন কেউ যদি বলে আউলিয়াদের কথা গ্রহনযোগ্য নয় তাহলে এ কথা কি মানা যাবে?

শনিবার, ১৬ মে, ২০১৫

হাদীসের আলোকে শবে বরাত

শবে বরাত ফার্সী শব্দ যার বাংলা ভাগ্য রজনী। কিন্তু হাদীসে এই রজনীকে “লাইলাতুন নিসফে মিন শা’বান” বা শা’বান মাসের মধ্য রজনী বলা হয়েছে। কুরআনুল কারীমের কোথাও এই রাত্র সম্পর্কে কোন উল্লেখ নেই। বলা বাহুল্য কেউ কেউ সূরা দুখানে উল্লেখিত লাইলাতুম মুবারাকাকে এই রাত্রির দলীল হিসেবে চালিয়ে দিতে চেষ্টা করেন তবে জমহুর ওলামা তথা প্রায় সকল মুফাসসির এ বিষয়ে ঐক্যমত পোষন করেছেন যে লাইলাতুম মুবারাকা দ্বারা লাইলাতুল কদরকে বুঝানো হয়েছে। শুধু মাত্র ইকরামা সহ অল্প কয়েকজন মুফাসসির বলেছেন এর দ্বারা লাইলাতুম মিন নিসফে শা’বানকে বুঝানো হয়েছে। তাই নামের দিক থেকে শবে বরাতকে বিদয়াত বলা যায়। কেননা হাদীসে আছে এক রকম বলা হয় আরেক রকম। প্রকাশ থাকে যে, এই রাত্রি সম্পর্কে যতগুলো হাদীস পাওয়া যায় প্রায় অধিকাংশ হাদীস মওজু এবং দূর্বল। একেবারে সহীহ হাদীস যে নেই এ কথাও সত্য নয়। ইবনে মাজা শরীফের বাবু মা যাআ লাইলাতুম মিন নিসফে শা’বান এর মধ্যে একটি হাসান সহীহ হাদীস এসছে যাকে নাসির উদ্দীন আলবানী ও সহীহ বলেছেন। عن رسول الله صلى الله عليه و سلم قال ( إن الله ليطلع في ليلة النصف من شعبان . فيغفر لجميع خلقه . إلا لمشرك أو مشاحن ) “ আবু মূসা আশয়ারী রাসূল সাঃ থেকে বর্ননা করেন তিনি বলেছেন আল্লাহ তায়ালা শা’বান মাসের মধ্য রজনীতে এক বিশেষ ভূমিকায় অবতীর্ন হন এবং মুশরেক ও হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।” এখন কেহ যদি এই রাত্রিতে ক্ষমা প্রাপ্তির আশা নিয়ে তওবা, নফল ইবাদত করে, মীলাদ মাহফিল করে দোয়ার আয়োজন করে তা কেন শরীয়তে নিষিদ্ধ হবে তা বোধগম্য নয়। কেননা রাসূল সাঃ বলেছেন إنما الأعمال بالنيات “নিয়তের উপর কাজের ফলাফল নির্ভর করে।”তবে সারা বছর ইবাদতের ধারে কাছে না ঘেষে শুধু এই রাত্রিতে যারা ইবাদত করে এবং পরবর্তী দিন থেকে আবার যেই সেই হয়ে যায় তাহলে এই ইবাদত নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অন্য দিকে দেখা যায় এই রাত্রিতে হালুয়া রুটি তৈরী করে বিতরন করাকে আবশ্যক মনে করা হয় তা সম্পূর্নরুপে বিদয়াত হবে। তবে ওলায়ে কেরামগন বলেন, এই রাত্রিতে নফল ইবাদতের চেয়ে তওবা করে নিজের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্যে কান্নাকাটি করলে এবং পাপ থেকে বিরত থাকার লক্ষ্যে সংকল্পবদ্ধ হলে সবচেয়ে বেশী লাভবান হওয়া যাবে। আল্লাহ সবচেয়ে বেশী ভালো জানেন।

শুক্রবার, ১৫ মে, ২০১৫

Why should follow Majhab?

Majhab means the path. There are many profound mysteries in the Qur'an and the Hadith which everyone is not able to understand. So Majhab is to be followed to lead the life according to the Islam. ALLAH said, O believers obey ALLAH and his Messenger peace be upon him and your advisers. (Sura Nisa-59) These advisers are called Imam. They have given us directions, according to the Quran and Hadith. They did not say anything out of the Quran and Hadith. Follow these guidelines are to be called Majhab. ALLAH also said, you ask scholar if you do not know. (Sura Nahal-43) So Majhab is must be followed. Imam Abu Hanifa was the biggest Islamic Scholar. It is told that, they are known as the followers of Hanafi who adhere to his Masala. To know more details please click http://sunniforum.net/ 

বুধবার, ১৩ মে, ২০১৫

কিভাবে সিজদায় যেতে হয়?

হানাফী মাজহাবের মতে, সালাতে সিজদায় যাওয়ার সময় জমিনে প্রথমে হাটু তারপর হাত অতপর মুখমন্ডল রেখে সিজদা করতে হবে। এ পদ্ধতিই দৃষ্টিনন্দন। কেননা ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে। বাইহাকী শরীফের কিতাবুস সালাতের মধ্যে একটি হাদীস এসছে, “হযরত আনাস রা. থেকে বর্নিত তিনি বলেন, আমি রাসূল সাঃকে দেখেছি তিনি তাকবীর দিলেন এবং কান পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি তুললেন অতপর রুকুতে গেলেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্থীর হওয়া পর্যন্ত থাকলেন অতপর রুকু থেকে মাথা তুললেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্থীর হওয়া পর্যন্ত থাকলেন অতপর তাকবীরের মাধ্যমে (সিজদায়) নেমে পড়লেন প্রথমে হাটু এরপর হাত রাখলেন। হাদীসটি আলা ইবনে ইসমাঈল পৃথকভাবে বর্ননা করেছেন। আল্লাহ সবচেয়ে ভালো জানেন। (তিনি আরো বলেন) আমরা দেখেছি ওমর ইবনে খাত্তাব রা. ও আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হাত রাখার পূর্বে হাটু ফেলতেন।” হাকেম হাদীসটিকে সহীহ বলেছেন। অতএব আমাদেরকে এভাবেই আমল করা উচিত।

রফউল ইয়াদাইন করার প্রয়োজন আছে কি?

রফউল ইয়াদাইন হলো দুই হাত তোলা। রুকুতে যাওয়ার পূর্বে এবং রুকু থেকে উঠে তাকবীরে তাহরীমার মত দুই হাত তোলাকে রফউল ইয়াদাইন বলে। নবী সাঃ প্রথম প্রথম এটা করেছেন কিন্তু পরে তা বাদ দিয়েছেন।
নিহায়াহ এর মধ্যে এসছে, “আবদুল্লাহ ইবনে যুবায়ের রা. জনৈক ব্যাক্তিকে মসজিদুল হারামে নামায পড়তে দেখলেন। সে রুকুতে যাওয়া এবং রুকু থেকে উঠার সময় হাত তুলছিল। সে লোকটি নামায থেকে ফারেগ হওয়ার পর ইবনে যুবায়ের রা. তাকে বললেন এটা করো না। কেননা নবী সাঃ প্রথমে এটা করেছেন কিন্তু পরে তা বাদ দিয়েছেন।” এ প্রসঙ্গে নাসবুর রায় এর মধ্যে একটি হাদীস এসছে হাদীসটি হাসান, عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قال: لا تُرْفَعُ الْأَيْدِي إلَّا فِي سَبْعَةِ مَوَاطِنَ: حِينَ يَفْتَتِحُ الصَّلَاةَ “হযরত ইবনে আব্বাস রা. নবী সাঃ থেকে বর্ননা করেন তিনি বলেন, সাতটি স্থান ব্যতীত হাত উঠাবে না। যখন সালাত শুরু হবে তখন.... (হাদীসের শেষ পর্যন্ত)। এ হাদীস থেকে প্রমানিত হচ্ছে রফউল ইয়াদাইন করার প্রয়োজন নেই।