মুরীদ হলো مريد – يريد - اراد আভিধানিক অর্থ ইচ্ছাপোষনকারী, সংকল্পকারী, আনুগত্য পোষন কারী। কুরআন ও হাদীস শরীফে মুরীদ হওয়ার বিষয়টি এসছে بيعة “বায়আত” নামে। বায়আত প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَى نَفْسِهِ وَمَنْ أَوْفَى بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا “যারা তোমার বাইয়াত গ্রহন করে তারা তো আল্লাহরই বায়আত গ্রহন করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে সুতরাং যে ওটা ভঙ্গ করে ওটা ভঙ্গ করার পরিনাম তারই এবং যে আল্লাহর সাথে ওয়াদা পূর্ন করে তিনি তাকে মহা পুরষ্কার দেন।” (সূরা ফাতহ-১০)
রাসূল সাঃ যুগে যে বাইয়াত ছিল তা হলো বাইয়াতে রাসূল। খিলাফাতের যুগে ছিল বাইয়াতে খিলাফাহ। খিলাফাতের পর যে বাইয়াতের প্রচলন শুরু হয় তা হলো বাইয়াতে তাকওয়াহ। তাকওয়া অর্জনের জন্যে রাসূল সাঃ সাহাবীদেরকে এ ধরনের বাইয়াত করিয়েছেন। মুসলিম শরীফের হাদীস “আওফ ইবনে মালেক আসজাঈ বলেছেন, আমাদের সাত বা আট বা নয়জন লোকের উপস্থিতিতে রাসূল সাঃ বললেন, তোমরা কেন রাসূল সাঃ এর নিকট বাইয়াত হচ্ছো না? অথচ আমরা ইতিপূর্বে বাইয়াত গ্রহনের সময় আমরা তাঁর হাতে বাইয়াত গ্রহন করেছি। আমরা বললাম আমরা তো আপনার কাছে বাইয়াত গ্রহন করেছি। তিনি আবার বললেন, তোমরা কেন রাসূল সাঃ এর নিকট বাইয়াত গ্রহন করছ না? আমরা আবার বললাম আমরা তো আপনার কাছে বাইয়াত গ্রহন করেছি। তিনি পুনরায় বললেন, তোমরা কেন রাসূল সাঃ এর নিকট বাইয়াত গ্রহন করছ না? বর্ননা কারী বলেন এবার আমরা হাত বাড়িয়ে দিলাম এবং বললাম আমরা তো ইতিপূর্বে আপনার নিকট বাইয়াত গ্রহন করেছি এখন আবার আপনার কাছে কিসের বাইয়াত গ্রহন করব।” রাসূল সাঃ বললেন, قال على أن تعبدوا الله ولا تشركوا به شيئا والصلوات الخمس وتطيعوا ( وأسر كلمة خفية ) ولا تسألوا الناس شيئا “তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না। পাঁচ ওয়াক্ত নামায আদায় করো এবং আল্লাহর আনুগত্য করো। তিনি আরো একটি কথা বললেন চুপে চুপে তা হলো লোকের কাছে কোন কিছুর জন্যে হাত পাতবে না।” এ হাদীস থেকে স্পষ্ট প্রমানিত হয় যে, ইসলামের হুকুম আহকাম পালনের ব্যাপারে দৃঢ় থাকতে এবং তাকওয়া অর্জন করে মুত্তাকী হতে বাইয়াত গ্রহন করা উচিত।
বুখারী শরীফ কিতাবুল আম্বীয়ার মধ্যে হাদীস এসছে, لا نبى بعدى وسيكون خلفاء فيكثُرُون “আমার পরে কোন নবী আসবে না বরং খলীফার আগমন ঘটবে? তাদের সংখ্যা হবে অনেক।” সাহাবায়ে কেরামগন প্রশ্ন করলেন ইয়া রাসূলাল্লাহ তাহলে আমাদেরকে কি নির্দেশ দেন? রাসূল সাঃ বলেন, فُوا ببيعة الاول فالاول أعطوهم حقهم “তাদের প্রথম জনের বায়আত পূর্ন করো তারপর পরবর্তী জনের বায়আত পূর্ণ করো এভাবে করে তাদের হক্ব পূর্ন করে দাও।” এ হাদীসটি প্রমান করে সনদওয়ালা মুহাক্কেক আলেমদের নিকট বাইয়াত গ্রহন করতে হবে আর তাদের কাছ থেকেই দ্বীন শিখতে হবে। নতুবা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশী। মুসলিম শরীফের হাদীস إن هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم “নিশ্চই কুরআন হাদীসের জ্ঞান হলো দ্বীন। অতএব বিচার বিশ্লেষন করো কার কাছ থেকে তোমার দ্বীন শিখছ।”
মুসলিম শরীফ কিতাবুল ইমারাত এর মধ্যে এসছে ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية “যে ব্যাক্তি এমন অবস্থায় মারা যাবে যার ঘাড়ে বায়আত নেই। সে যেন জাহিলিয়্যাতের অর্থাৎ অজ্ঞতার যুগের মৃত্যুবরন করল।” বায়আত গ্রহন তথা মুরীদ হওয়া ছাড়া মৃত্যুবরন করবে জাহিলিয়্যাতের মৃত্যু নসীব হবে। অতএব প্রশ্ন হলো আমরা কি অজ্ঞতার যুগের মৃত্যু চাই? শুধু তাই নয় ফখরুদ্দীন রাযী লিখেন “যার পীর নেই তার দ্বীন নেই।”
উপরোক্ত আয়াতে কারীমা এবং হাদীস সমূহ প্রমান করে বাইয়াত গ্রহন করা শরীয়ত সম্মত কাজ। স্বনামধন্য মুহাদ্দিস আবদূল হক্ব মুহাদ্দেসে দেহলভী রাহঃ তার “কওলুল জামিল” কিতাবের মধ্যে লিখেন বাইয়াত গ্রহন করা সুন্নাত। তাসাউফ শিখতে হলে অবশ্যই কামেল মুহাক্কেক পীরের নিকট বাইয়াত গ্রহন করতেই হবে। যত্র তত্র বাইয়াত গ্রহন করা নিষিদ্ধ।